আদালত

২ মাসের মধ্যে সিটিসেলকে টাকা পরিশোধের আদেশ আপিলের

হাইকোর্ট
হাইকোর্ট

দেশের প্রথম মুঠোফোন অপারেটর প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) কাছে থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) পাওনা টাকা দুই মাসে দুই কিস্তিতে পরিশোধের আদেশ দিয়েছে আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রমে ব্যাঘাত ঘটানো যাবে না বলে আদেশে বলা হয়েছে।

সিটিসেলের কাছে পাওনা ৪৭৭ কোটি টাকা। প্রথম এক মাসের মধ্যে দুই-তৃতীয়াংশ এবং পরবর্তী এক মাসের মধ্যে এক-তৃতীয়াংশ টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

বিটিআরসির দেয়া নোটিশের জবাব দেয়া পর্যন্ত সিটিসেলের কার্যক্রম পরিচালনায় বাধা না দিতে হাইকোর্ট যে আদেশের বিরুদ্ধে বিটিআরসির করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেয় আপিল বিভাগ।

বিটিআরসির পক্ষের আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব জানান, টাকা পরিশোধ করলে সিটিসেল কার্যক্রম চালিয়ে যেতে পারবে।

আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই রাকিব, সিটিসেলেরে পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

রেজা-ই রাকিব বলেন, হাইকোর্টের আদেশ সংশোধন করে কয়েকটি নির্দেশনা দিয়ে আপিল বিভাগ বিটিআরসির আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছে।

তিনি আরো বলেন, ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত সিটিসেলের কাছে ৪৭৭ কোটি টাকা ছাড়াও প্রতিদিন ১৮ লাখ টাকা করে পাওনা বিটিআরসির। আদালত এ টাকা অবিলম্বে পরিশোধ করতে বলেছে অন্যথায় বিটিআরসি যেকোনো আইনি পদক্ষেপে নিতে পারবে— এতে টাকা পরিশোধ সাপেক্ষে সিটিসেল কার্যক্রম চালাতে পারবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ