আদালত

মীর কাসেমের আপিলের পূর্ণাঙ্গ রায়ে প্রসিকিউটরদের ভূমিকা

কাসেম আলীর আপিল
কাসেম আলীর আপিল

মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ২টি মৃত্যুদণ্ডের মধ্যে একটি মৃত্যুদণ্ড হওয়ার পেছনে ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের ব্যর্থতার কথা উঠে আসে আপিল শুনানি চলার সময়।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন দায়সারাভাবে তাদের দায়িত্ব পালন করেছে— এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি এসকে সিনহা।

পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরেও তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেয়া হয়নি?— রিভিউ শুনানি চলার সময় বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, তাদের পেছনে যথেষ্ট অর্থ খরচ করা হলেও যথাযথভাবে মামলার তদন্ত ও পরিচালনা করা হয়নি। যারা মামলা পরিচালনায় অদক্ষ তাদের সরিয়ে দেয়া উচিত।

এছাড়াও আপিলের পূর্ণাঙ্গ রায়েও প্রসিকিউটরদের ভূমিকা নিয়েও বেশ কিছু মন্তব্য করা হয়।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিষয়টি খুব দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গোচরে আনা হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ