আদালত

রানার সম্পাদক মুকুল হত্যাকাণ্ড: ১৮ বছরেও বিচার হয়নি

সম্পাদক মুকুল হত্যা
সম্পাদক মুকুল হত্যা

যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল হত্যাকাণ্ডের ১৮ বছর আজ (মঙ্গলবার)।

১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে সম্পাদক সাইফুল আলম মুকুল শহর থেকে বেজপাড়ায় নিজ বাসভবনে ফিরছিলেন। পথে চারখাম্বা মোড় এলাকায় দৃর্বৃত্তদের বোমা বিস্ফোরণ ও গুলিতে নিহত হন তিনি।

পরদিন তার স্ত্রী হাফিজা আক্তার শিরিন কারো নাম উল্লেখ না করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের আট বছর পর ২০০৬ সালের ১৫ জুন যশোরের আদালতে সাংবাদিক মুকুল হত্যা মামলার চার্জ গঠন করা হয়। এরপর ৪ বছর ধরে চলা সাক্ষ্যগ্রহণ পর্বে আদালত ২৫ জনের জবানবন্দি রেকর্ড করেন।

হাইকোর্টের একটি আদেশের কারণে ২০১০ সাল থেকে মামলার বিচারকাজ স্থগিত হয়ে যায়। সেই থেকে দীর্ঘ ৬ বছর মামলা একই অবস্থায় রয়েছে।

স্বামী হত্যার বিচারের আশায় পথে পথে ঘুরে এখন হতাশ মুকুলের স্বজনরা। ক্ষুব্ধ জেলার সাংবাদিক ও সুশীল সমাজ।

তবে এ হত্যা মামলার বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানান পিপি যশোর জজকোর্ট রফিকুল ইসলাম পিটু।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ