আদালত

লক্ষ্মীপুরে বিএনপি নেতা হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বাবর হত্যা মামলায় ১১জন আসামীকে মৃত্যুদণ্ড ও ৪ জনকে খালাশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাইদুর রহমান গাজী এ মামলার রায় দেন।

মৃতুদণ্ডপ্রাপ্ত আসামী হলো: আলম, মিরাজ, মঞ্জু, মঈন উদ্দিন, মোরশেদ আলম, মাসুদ, কালা মুন্সী, মামুন, ভূট্টো ও আবুল বাসার। এদের মধ্যে মাসুদ, মোরশেদ ছাড়া বাকীরা পলাতক রয়েছে।

আদালত এ মামলার আদালতে হাজির নশুসহ অপর ৪ জনকে বেকসুর খালাস দেন।

মামলা সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামীরা লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি’র সেক্রেটারি মাওলানা বাবর মিয়াকে ২০০৩ সালের ৮ মার্চ দিবাগত রাতে স্থানীয় ভূঁইয়ার হাট বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তিতারকান্দি ফাজিল মাদ্রাসার সামনে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরদিন এ ব্যপারে নিহতের ভাই নুরুল আলম বাদী হয়ে ২০ জনকে আসামী করে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ এ মামলায় ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩ জন আসামীকে এ মামলার দায় থেকে অব্যাহতি দেন।

এ মামলায় ২৩ জন সাক্ষী সাক্ষ্যগ্রহণ করে। ১৫ জন আসামীর মধ্যে ১১ জনকে বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃতুদণ্ডের আদেশ ও অপর ৪ জনকে বেকসুর খালাস দেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ