আদালত

জন্মদিন পালনের মামলায় খালেদা জিয়াকে আদালতে তলব

খালেদা জিয়া
খালেদা জিয়া

জাতীয় শোক দিবসে জন্মদিন পালনের ঘটনায় করা নালিশি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে তলব করা হয়েছে।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. মাজহারুল ইসলাম আগামী ১৭ অক্টোবর তাকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে।

সকালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম বাদী হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে নালিশি মামলা করেন।

গাজী জহিরুল ইসলামের আইনজীবী দুলাল মিত্র বলেন, ১৯৯৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া প্রথম এ দিনে জন্মদিন পালন শুরু করেন। এটি যে তার ভুয়া জন্মদিন, তা প্রমাণে আমরা চারটি নথি আদালতে দাখিল করেছি। এই চারটি হলো খালেদা জিয়ার পাসপোর্টের কপি, যেটাতে জন্ম তারিখ উল্লেখ রয়েছে ৫ আগস্ট, বিয়ের কাবিননামা, যাতে জন্ম তারিখ ১৯৪৪ সালের ৯ আগস্ট, মেট্রিক পরীক্ষার নম্বরপত্র, যেটাতে জন্ম তারিখ ১৯৪৬ সালের ৫ সেপ্টেম্বর এবং দৈনিক বাংলা পত্রিকায় ১৯৯১ সালে প্রকাশিত তার জীবনীর কপি, যাতে উল্লেখ রয়েছে তার জন্ম তারিখ ১৯৪৫ সালের ১৯ আগস্ট।

মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ইচ্ছাকৃতভাবে ভুয়া জন্মদিনে উৎসব করেন খালেদা জিয়া ও তার দলের নেতা-কর্মীরা। ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নামে কুৎসা ও বানোয়াট কথা বলা হয়। এ কারণে নালিশি মামলাটি করা হয়েছে।

আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক নানা আলোচনায় ১৫ আগস্ট শোকের দিন কেক না কাটার আহ্বান জানিয়ে আসছিলেন খালেদা জিয়াকে।

এ বছর খালেদা জিয়া কেক না কাটলেও তার জন্মদিন পালন করতে মিলাদের আয়োজন করে বিএনপি।

খালেদা জিয়ার এ কেক না কাটাকে তার ‘রাজনৈতিক উদারতা’ হিসেবে দেখলে ভুল হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৬ আগস্ট এক অনুষ্ঠানে বলেন শুধুমাত্র বঙ্গবন্ধুকে হেয় করার জন্য, আমাদেরকে আঘাত দেয়ার জন্য এ দিনটাকে বেছে নিয়েছিলো ফুর্তি করাতে…১৫ আগস্ট উৎসব করে জানিয়ে দেয় খুনিদের তাদের সাথে সে আছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ