এক বিচারকের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশন করতে গিয়ে তার স্ত্রীর কাছে ঘুষ চাওয়ার অভিযোগে এসবির এক সদস্যইকে পুলিশে দেয়া হয়েছে।
বুধবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হকের একক বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এক আদেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে ডেকে আদালতে উপস্থিত এসবির এএসআই সালামকে পুলিশে সোপর্দ নির্দেশ দেয়।
হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের স্ত্রীর কাছে তাদের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ওই পুলিশ সদস্যেশর দুই হাজার টাকা ঘুষ দাবি করে।
অভিযোগটি সকালে আদালতপাড়ায় আলোচনায় আসে। এএসআই সালাম সকালে আদালতে উপস্থিত হলে বিচারক তাকে পুলিশে দিতে বলেন।
পাশাপাশি তাকে অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বিচারপতি কাজী রেজা-উল হক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: