আদালত

জঙ্গি অর্থায়ন: সিঙ্গাপুরে আরো ২ বাংলাদেশির কারাদণ্ড

২ বাংলাদেশির কারাদণ্ড
২ বাংলাদেশির কারাদণ্ড

বাংলাদেশে জঙ্গিবাদ চালাতে অস্ত্র কেনার টাকা যোগানোর অভিযোগে গ্রেপ্তার দুই বাংলাদেশিকে ২-৫ বছরের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের আদালত।

তারা হলো: দৌলতুজ্জামানকে (৩৪) দুই বছর এবং লিয়াকত আলী মামুনকে (২৯) আড়াই বছর কাটাতে হবে সিঙ্গাপুরের জেলে।

জঙ্গি অর্থায়নের অভিযোগে চার মাস আগে সিঙ্গাপুরে গ্রেপ্তার হয় তারা।

মঙ্গলবার স্ট্রেইটস টাইম ও চ্যানেল নিউজ এশিয়ার খবরে সিঙ্গাপুরের জেলা জজ আদালত এ আদেশ দিয়েছে বলে জানানো হয়েছে।

দৌলত ও মামুন এর আগে অভিযোগ অস্বীকার করলেও মঙ্গলবার দোষ স্বীকার করে নেন— এরপর আদালত রায় ঘোষণা করেছে।

রাষ্ট্রপক্ষ আদালতে জানিয়েছে, বাংলাদেশে সশস্ত্র জঙ্গিবাদ চালাতে অস্ত্র কেনার টাকা যোগানোর জন্য নির্মাণশ্রমিক দৌলত ২০০ এবং মামুন ৮০০ সিঙ্গাপুরি ডলার দিয়েছিলেন চাঁদা হিসেবে।

গত এপ্রিলে মোট ৮ জন বাংলাদেশিকে সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে আটকের পর ছয় জনকে জঙ্গিবাদে মদদ দেয়ার অভিযোগে অভিযুক্ত করে দেশটির আদালত।

তাদের মধ্যে মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার সোহেলকে (২৯) গত ১২ জুলাই দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ