আদালত

শিশু ইমন হত্যা: বাবা-সৎমায়ের ফাঁসির আদেশ

আদালত
আদালত

নাটোরের বড়াইগ্রামে শিশু ইমন হত্যা মামলায় বাবা ও সৎমায়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিমের আদালত এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ইমদাদুল হক (৩৭) ও তার দ্বিতীয় স্ত্রী নাহিদা বেগম (২৪)।

রায় ঘোষণার সময় ইমদাদুল আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত আর অপর আসামি নাহিদা পলাতক রয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২০১৫ সালের ২৭ আগস্ট শিশু ইয়াছিন আরাফাত ওরফে ইমন হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় ইমনের মা কুলসুমা বেগম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী ইমদাদুল হক ও ইমদাদুলের দ্বিতীয় স্ত্রী নাহিদাকে (২৪) আসামি করা হয়।

বড়াইগ্রাম থানা-পুলিশ তদন্ত শেষে গত বছরের ১২ ডিসেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ (বুধবার) রায় দেয় আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে মামলার বাদী কুলসুমা বেগম পলাতক নাহিদাকে দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করার দাবি জানান।

নাটোরের সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম বলেন, সাক্ষ্যগ্রহণ পর্যায়ে আসামি নাহিদা আদালতে হাজির ছিলেন। তবে রায়ের আগেই পালিয়েছেন তিনি।

আর আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন বলেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ