রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার খুনি ওবায়দুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালতে শুনানি শেষে ৬ দিন মঞ্জুর করেছে।
এদিকে, ওবায়দুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা গত ২৪ আগস্ট স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপর ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়।
এর তিন দিন পর, গত রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। চিকিৎসাধীন অবস্থায় রিশা, তার হামলাকারী হিসেবে টেইলার্স কর্মী ওবায়দুলের নাম উল্লেখ করে।
গত বুধবার নীলফামারীর ডোমার থেকে ওবায়দুলকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: