আদালত

আটকে গেল মান্নার জামিন

মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর গুলশান থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেয়া জামিন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

রোববার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

গত বছরের ৫ মার্চ সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মাহমুদুর রহমান মান্না এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের ওই মামলা করা হয়।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সোহেল রানা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এরপর উচ্চ আদালতে জামিন আবেদন করেন মান্না। চলতি বছরের ২১ মার্চ আদালত শুনানি শেষে একটি রুল জারি করে পরে চূড়ান্ত শুনানি শেষে ৩০ আগস্ট মান্নাকে জামিন দেয় হাইকোর্ট।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

মান্না-খোকা ফোনালাপ ফাঁস হওয়ার পর গতবছরের ২৪ ফেব্রুয়ারি রাতে মাহমুদুর রহমান মান্নাকে ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ