আদালত

১১০ চিকিৎসক আপিলেন অনুমতি পেলেন

হাইকোর্ট
হাইকোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দশ বছর আগে নিয়োগ পাওয়া ১১০ জন চিকিৎসক আপিলের অনুমতি পেয়েছেন।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আপিল বিভাগের দেয়া এ আদেশ পুনর্বিবেচনা চেয়ে ১১০ চিকিৎসকের করা পৃথক রিভিউ আবেদন গ্রহণ করেছে।

হাইকোর্টে তাদের নিয়োগ অবৈধ ঘোষিত হয়েছিল— এর বিরুদ্ধে লিভ টু আপিল করলে তাও খারিজ হয়ে যায়।

রিভিউ আবেদনকারীদের চার সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্ত সার জমা দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই সময়ের পরে আরো দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্ত সার দিতে হবে।

আদালতে ১১০ চিকিৎসকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন আর তার সঙ্গে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও শরীফ ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম ও তানজিবুল আলম।

পরে শরীফ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আদালত রিভিউ আবেদনটি গ্রহণ করেছে এবং আপিল করার অনুমতির এখন এর ওপর শুনানি হবে।

উল্লেখ, ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর সূত্র ধরে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক শত চিকিৎসককে নিয়োগ দেয়া হয়। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান।

এই রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন। এই রায়ের বিরুদ্ধে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা আপিলের অনুমতি (লিভ টু আপিল) করেন। শুনানির পর আপিল বিভাগে এই আবেদন খারিজ হয়। এই খারিজের আদেশ পুনর্বিবেচনা চেয়ে ১১০ জন চিকিৎসক আবেদন (রিভিউ) করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ