আদালত

গাজীপুরে ব্যবসায়ী হত্যায় ৫ জনের ফাঁসি

ব্যবসায়ী হত্যায় ৫ জনের ফাঁসি
ব্যবসায়ী হত্যায় ৫ জনের ফাঁসি

গাজীপুরের ধীরাশ্রমে একব্যবসায়ী হত্যার দায়ে ৫ জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দায়রা জজ আদালত।

রোববার দুপুরে দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. ইয়াকুব আলী, মো. হান্নান ওরফে হান্নু, মো. মনির হোসেন, মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু ও মো. ইকবাল হোসেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন মো. মাসুদ ওরফে মাইচ্ছা।

তাদের সকলের বাড়ি গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে দেলোয়ার হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিল। বাকিরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গাজীপুরের ধীরাশ্রম এলাকার নুরুল ইসলামের ছেলে মো. আবু সাইদ মাটির ব্যবসা করত। ২০০৮ সালের ১৭ জুন সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে ধীরাশ্রম এলাকায় রেললাইনের পাশে তার মাথা থেতলানো মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জয়দেবপুর থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ ৩ জনকে আটক করার পর তারা আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে পুলিশ দণ্ডপ্রাপ্ত ৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

উভয়পক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে আজ- রোববার বিজ্ঞ আদালত রায় ঘোষণা করেছে। রায়ে ৫ আসামি ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছে আদালত।

এ সময় আদালতে মামলার বাদী ও নিহতের মেয়েসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

প্রসিকিউশনের পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন, আসামিপক্ষে ছিলেন হুমায়ুন কবির।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ