আদালত

দুই মন্ত্রীর পদে থাকার বৈধতা নিয়ে রিট

দুই মন্ত্রী
দুই মন্ত্রী

যুদ্ধাপরাধী মীর কাসেমের বিচার নিয়ে বিরূপ মন্তব্যর মাধ্যমে আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হককে পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

শপথ ভঙ্গের পর দুই মন্ত্রী কোন কর্তৃত্ব বলে পদে আছেন— তা জানতে চেয়ে এ রিট আবেদনটি করেন তিনি।

সোমবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন জমা দেয়া হয়।

বদর কমান্ডার মীর কাসেমের যুদ্ধাপরাধ মামলার আপিলের রায় হওয়ার আগে গত ৫ মার্চ এক আলোচনা সভায় রায় নিয়ে সংশয় প্রকাশ করে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে বেঞ্চ পুনর্গঠনের দাবি জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আর ট্রাইব্যুনালের রায় নিয়ে প্রধান বিচারপতির দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী মোজাম্মেল হক।

আদালত অবমাননাকর বক্তব্য দেয়ার কারণে গত ২৭ মার্চ এই দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছিল প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ