নাশকতার তিন মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
আগামী ১৮ অক্টোবর পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ঠিক করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বলেন, অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
গত ১১ মে রাজধানীর দারুসসালাম থানা পুলিশ খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। গত বছর ৪ ফেব্রুয়ারি ও ০৩ মার্চ দারুসসালাম থানার শাহআলী মাজার ও গাবতলী বাসস্ট্যান্ডের কাছে নাশকতার অভিযোগে মামলা তিনটি দায়ের করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: