আদালত

নাশকতার ৫ মামলায় জামিন পেলেন রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

নাশকতার অভিযোগে করা বিভিন্ন মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামিন পেয়েছেন।

বুধবার তার আইনজীবী সগীর হোসেন লিওন বলেন, তবে রমনা থানায় একটি মামলা থাকায় এ মুহূর্তে তিনি জামিন পাচ্ছেন না। কাশিমপুর কারাগারে বন্দী আছেন তিনি।

রিজভীর করা আপিল গ্রহণ করে বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার ছয় মাসের জামিন মঞ্জুর করেছে। নিম্ন আদালতের জামিন নামঞ্জুর করে দেয়া আদেশের বিরুদ্ধে এ আপিল করা হয় বলে জানান রিজভীর আইনজীবী।

নাশকতার অভিযোগে ২০১৩ ও ২০১৫ সালে মতিঝিল, রমনা ও খিলগাঁও থানায় একটি করে এবং পল্লবী থানায় দুটি করে মামলা হয়। এসব মামলায় রিজভী গত ১৮ আগস্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। নিম্ন আদালতের জামিন নামঞ্জুরের বিরুদ্ধে চলতি সপ্তাহে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আপিল করেন।

আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন আর তার সঙ্গে ছিলেন সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ