মুক্তিযুদ্ধের মানবতাবিরোধী অপরাধে নেত্রকোনার ৩ রাজাকারের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে নিজস্ব কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক এ কথা জানান।
আসামিরা হলেন: হেদায়েতউল্লাহ আঞ্জু, এনায়েতউল্লাহ মঞ্জু ও সোহরাব ফকির।
এর মধ্যে পলাতক হেদায়েতউল্লাহ ও এনায়েতউল্লাহর বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রী গ্রামের। আর সোহরাবের বাড়ি মদনে। আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও দেশত্যাগে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: