আদালত

ষোড়শ সংশোধনী নিয়ে রুল খারিজের রায় প্রকাশ

হাইকোর্ট
হাইকোর্ট

ষোড়শ সংশোধনীর বৈধতা নিয়ে করা রুল খারিজ করে বিচারপতি আশরাফুল কামালের দেয়া রায় বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে।

বিচারপতি আশরাফুল কামালের রায় প্রকাশের বিষয়টি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু বলেন, এ নিয়ে বিশেষ বেঞ্চের দেয়া পুরো রায় প্রকাশ পেল। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করেছিল।

তিনি আরো বলেন, এখন পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর নিয়মিত আপিল করা হবে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম ১৯ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এরপর শুনানির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এর আগে গত ১১ আগস্ট ওই সংশোধনী অবৈধ ঘোষণা করে দুই বিচারপতির দেয়া রায় প্রকাশ করে।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে আনার বিষয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী সংবিধানপরিপন্থী বলে গত ৫ মে রায় দিয়েছিলেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতে এ রায় দেন।

পরে বিচারপতি আশরাফুল কামাল ভিন্নমত পোষণ করে রুল খারিজ করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী।

৯ নভেম্বর ওই রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল দিয়ে সরকারের কাছে জানতে চান, ষোড়শ সংশোধনী কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

২০১৫ সালের ২১ মে ওই রুলের ওপর শুনানি শুরু হয়। ওই দিন এ বিষয়ে অ্যামিকাস কিউরি হিসেবে ৫ জন জ্যেষ্ঠ আইনজীবীর মতামত নেয়ার সিদ্ধান্ত নেন আদালত।

তারা হলেন: ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ ও আজমালুল হোসেন কিউসি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ