আদালত

মানবতাবিরোধী অপরাধ

সাংসদ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল ৩১ অক্টোবর

এমএ হান্নান
এমএ হান্নান

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের রাজাকার কমান্ডার জাতীয় পার্টির সংসদ সদস্য এমএ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ৩১ অক্টোবরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার সকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহে পাক হানাদার বাহিনীর সহায়তায় রাজাকার বাহিনী গঠন করেন এমএ হান্নান।

অভিযুক্ত এ যুদ্ধাপরাধীর সঙ্গে মুক্তিযুদ্ধের সময় এলাকায় গণহত্যা, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধ করেন তার ছেলে রফিক সাজ্জাদসহ আরো ৬ জন। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে।

এমএ হান্নানসহ অভিযুক্তদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছেন ৩ জন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ