আদালত

সেলিমা-শিমুলসহ ১৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

সেলিমা রহমান-শিমুল বিশ্বাস
সেলিমা রহমান-শিমুল বিশ্বাস

রাজধানীর পল্লবী থানার একটি নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা মামলার ২০ আসামির বিরুদ্ধে চার্জশিট আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

মামলার চার্জশিটভুক্ত ৬ জন আসামি জামিনে থেকে আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন: বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে পল্লবী থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ