সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলাটি হবিগঞ্জ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মামলাটি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আতাবউল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ পাহারায় মামলার যাবতীয় কাগজপত্র সিলেটে পাঠানো হয়। আগামী ২৫ সেপ্টেম্বর ঐ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর এ মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন শাহ এমএস কিবরিয়াসহ ৫ জন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালেই বিচারাধীন আছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: