আদালত

আ’লীগ নেতা ফারুক হত্যা মামলা, ২ আসামির আত্মসমর্পণ

ফারুক হত্যা মামলা
ফারুক হত্যা মামলা

আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আরো দুই আসামি শনিবার আদালতে আত্মসমর্পণ করেছে।

আদালত জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মনিরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, এ মামলার আসামি সাংসদ আমানুর রহমান খান ওরফে রানার ঘনিষ্ঠ সহযোগী নাসিরুদ্দিন নুরু ও সাবেক পৌর কমিশনার মাসুদুর রহমান টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।

আদালতের বিচারক আবুল মনসুর মিয়া তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত রোববার এ মামলার প্রধান আসামি সাংসদ আমানুর রহমান খান আদালতে আত্মসমর্পণের পর আদালত তাকে জেলহাজতে পাঠানো আদেশ দিয়েছে।

উল্লেখ, ২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার বাসার সামনে থেকে উদ্ধার করা হয়।

ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমেদ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের তদন্তে এই হত্যাকাণ্ডের সঙ্গে সাংসদ আমানুর ও তার তিন ভাইয়ের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

গত তিন ফেব্রুয়ারি এ চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ