দুর্নীতি মামলায় বরগুনা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রণজিৎ কুমার সরকারকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত।
সকালে বরগুনার সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন রণজিৎ কুমার।
বিচারক মো. হাসানুজ্জামান তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ২০১২-১৩ অর্থবছরে বাস্তবায়িত একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে রনজিৎ কুমারের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী।
দুর্নীতি দমন কমিশনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে গত ২০ সেপ্টেম্বর রণজিৎসহ অভিযুক্ত চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: