আদালত

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তারেক রহমান
তারেক রহমান

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই মামলায় একুশে টিভির সাংবাদিক মাহাথির ফারুকির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

তেজগাঁও থানায় দায়ের করা মামলাটির চাজশির্ট আমলে নিয়ে বৃহস্পতিবার মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারীর আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

আসামীদের গ্রেপ্তার করা না গেলে তাদের মামলা ক্রোকের নির্দেশ দেয়েছে আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে লন্ডনে এক অনুষ্ঠানে তারেক রহমানের দেয়া বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন।

এ ঘটনা রাষ্ট্রদ্রোহিতার সামিল— এমন অভিযোগে তারেক রহমান এবং একুশে টিভির চেয়ারম্যান আবুদস সালামসহ ৪ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৮ জানুয়ারি তেজগাঁও থানা পুলিশ মামলা দায়ের করা হয়।

পরে ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন : একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক (চিফ রিপোর্টার) মাহাথির ফারুকী এবং বিশেষ প্রতিনিধি কণক সরওয়ার।

এদের মধ্যে আব্দুস সালাম কারাগারে এবং কনক সরওয়ার জামিনে রয়েছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ