রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার তাহমিদ হাসিব খানকে অব্যাহতি দিয়েছে আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূর নবী তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা থেকে অব্যাহতি দিয়েছে।
এদিকে, হাসনাত করিমকেও গুলশান থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানে হয়েছে এবং তাকেও ৫৪ ধারা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
গত রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা এ মামলা থেকে তাহমিদকে জামিন দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আনিসুর রহমান বলেন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খান জামিন পান।
আদালত সূত্রে জানা যায়, হলি আর্টিজানে হামলার ঘটনায় তাহমিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য–প্রমাণ না পাওয়ায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আজ-বুধবার ওই প্রতিবেদনের ওপর শুনানি হওয়ার পর এ আদেশ এসেছে—আদালতে তাহমিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী হামিদুর রহমান।
উল্লেখ, গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে। গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করা হয়। গত ৩ আগস্ট পুলিশের পক্ষ থেকে সেটা জানানো হয়। এ মামলায় দুজনকে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে পুলিশ হাসনাতকে হামলার ঘটনায় হওয়া মূল মামলায় গ্রেপ্তার দেখায়। আর তাহমিদকে ৫৪ ধারার মামলায় পুনরায় রিমান্ডে নেয়। রিমান্ড শেষে ২০ আগস্ট তাকে কারাগারে পাঠায় আদালত।
প্রসঙ্গত: গত ১ জুলাই –শুক্রবার রাতে রাজধানীর গুলশানে স্প্যানিস রেস্তোরাঁ হলি আর্টিজানে একদল সন্ত্রাসী হামলা চালায়। রাতেই দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে তারা। পরে ৩ বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার ভোরে যৌথবাহিনীর কমান্ডো অভিযান থান্ডারবোল্টের মাধ্যমে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।