নারায়ণগঞ্জে সাত খুন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলকে বৃহস্পতিবার ষষ্ঠ দফায় জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাকে জেরা করা হয়। এই পর্যন্ত সাত খুন মামলার ৩৫ আসামির মধ্যে ২০ জনের পক্ষে তদন্ত কর্মকর্তাকে জেরা করা হয়েছে।
আগামী ১০ অক্টোবর পরবর্তী জেরা দিন ধার্য করেছে আদালত।
এর আগে সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যা বের চাকরিচ্যুত তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: