আদালত

২৩৬৭ গেরিলাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতির নির্দেশ স্থগিত

হাইকোর্ট
হাইকোর্ট

মুক্তিযুদ্ধের সময় ন্যাপ, কমিউনিস্ট পাটি ও ছাত্র ইউনিয়নের নেতৃত্বাধীন বামপন্থি বিশেষ গেরিলা বাহিনীর দুই হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন চেম্বার বিচারপতি।

রোববার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে শেষে এ স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। আর রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী।

আদালত সূত্রে মামলার বিবরণী থেকে জানা গেছে, গত ২০১৩ সালের ২৪ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে দুই হাজার ৩৬৭ জনকে মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তবে ওই প্রজ্ঞাপন যথাযথ আইনি প্রক্রিয়া হয়নি আখ্যা দিয়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর তা বাতিল করে আরেকটি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

২০১৪ সালের ১১ ডিসেম্বর ঐক্য ন্যাপের সভাপতি ও বিশেষ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার পঙ্কজ ভট্টাচার্য নতুন ওই প্রজ্ঞাপন জারির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন।

গতবছর ১৯ জানুয়ারি ওই রিটের হাইকোর্ট নতুন প্রজ্ঞাপনটি স্থগিত করে রুল জারি করে। রুলে নতুন প্রজ্ঞাপনটি কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়। সরকার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে রুলের জবাব দিতে বলা হয়।

গত ৮ সেপ্টেম্বর হাইকোর্ট দুই হাজার ৩৬৭ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে।

গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ