আদালত

আজিমপুরে জঙ্গি আস্তানার তিন নারী ৭ দিনের রিমান্ডে

জঙ্গি তিন নারী রিমান্ডে
জঙ্গি তিন নারী রিমান্ডে

রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানে আহত অবস্থায় গ্রেপ্তার তিন নারীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

এর আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশর (গণমাধ্যছম) মো. ইউসুফ আলী বলেন, ওই তিন নারীকে আদালতে তুলে প্রত্যেরককে দশ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে।

ওই তিন নারী হলেন- আজিমপুরের অভিযানে নিহত নব্যআ জেএমবি নেতা তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, গুলশান হামলায় জড়িত নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি এবং আরেক জেএমবি নেতা বাসারুজ্জামান ওরফে চকলেটের স্ত্রী শারমিন ওরফে শায়লা আফরিন।

উল্লেখ, গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে এক বাড়িতে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযান শেষে ওই বাড়ি থেকে তানভীর কাদেরীর মরদেহ উদ্ধার করে পুলিশ ও তিন শিশুকে উদ্ধার করার পাশাপাশি আহত অবস্থায় আটক করা হয় তিন নারীকে।

ওই তিন নারীর মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হন, বাকি দুজন ছুরি দিয়ে আত্মহত্যাুর চেষ্টা করেন বলে জানায় পুলিশ।

গতকাল পর্যন্ত তারা আইন-শৃঙ্খলা বাহিনীর পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পর তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নব্য জেএমবির নেতা তামিম চৌধুরী নারায়ণগঞ্জের অভিযানে নিহত হওয়ার পর জঙ্গিসংগঠনটির সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন কাদেরী। আজিমপুর থেকে যে তিন শিশুকে পুলিশ উদ্ধার করেছিল, তাদের মধ্যেঙ কাদেরী-ফাতেমা দম্পতির যমজ ছেলের মধ্যো একজনও ছিল।

আজিমপুর অভিযানের পরদিন সন্ত্রাসবিরোধী আইনে পুলিশ মামলা করে, যাতে কাদেরীর ১৪ বছরের ছেলেকেও আসামি করা হয়।

তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর সে নিজের ও তার বাবা-মায়ের জঙ্গি সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ