নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জেলার ৭ নাম্বার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুন নাহার এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: নারায়ণগঞ্জের বন্দর এলাকার সাইফুল ইসলাম ও মাহাবুব।
২০০৭ সালের ৭ জানুয়ারি টাঙ্গাইল থেকে বিস্ফোরকসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে র্যা ব। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বন্দর এলাকা থেকে মাহাবুবকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ২২ টি হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক তৈরির সরঞ্জামসহ জিহাদী বই উদ্ধার করা হয়েছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: