নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডলকে সপ্তম দফায় জেরা করেছে আসামিপক্ষ।
সোমবার নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাকে জেরা করা হয়।
এ নিয়ে এ মামলায় ৩৫ আসামির মধ্যে ২০ জনের পক্ষে তদন্ত কমকর্তাকে জেরা করা হয়। আরো ৯ আসামির পক্ষে তাকে জেরা করার কথা রয়েছে। সাত খুনের ঘটনায় দুটি মামলায় ১২৭ সাক্ষীর মধ্যে ১০৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।
২০১৪ সালে এপ্রিলে ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোডে প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ করা হয়। ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: