আদালত

অনন্ত হত্যা: পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয়ার নির্দেশ

অনন্ত বিজয় দাশ
অনন্ত বিজয় দাশ

সিলেটে বিজ্ঞান মনষ্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় পুনরায় তদন্ত করে সম্পূরক অভিযোগপত্র দেয়ার নির্দেশ দিয়ে আদালত।

মঙ্গলবার সিলেটের তৃতীয় মহানগর হাকিম আদালতের বিচারক হরিদাশ কুমার এ আদেশ দেন।

অনন্ত হত্যা মামলা থেকে ১১ জনকে আব্যাহতির আবেদন জানিয়ে সিআইডির দেয়া অভিযোগপত্র আদালতে পেশ করা হয়।

অভিযোগপত্রে ত্রুটি থাকায় শুনানি শেষে আদালত ফের তদন্ত করে প্রতিবেদন দাখিলে জন্য সিআইডিকে নির্দেশ দেয়।

উল্লেখ, ২০১৫ সালের ১২মে নগরীর সুবিদ বাজারে বাসা থেকে অফিসে যাওয়ার পথে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের বড়ভাই বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেন।

প্রথমে পুলিশ তদন্ত করলেও পরে মামলাটির তদন্তভার দেয়া হয় সিআইডির ওপর।

এ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা সিআইডির পরিদর্শক আরমান আলী গত ২৮ আগস্ট পাঁচ জনকে আসামি করে আদালতে এ অভিযোগপত্র দেন।

তারা হলেো- সিলেটের কানাইঘাট থানার ফালজুড় গ্রামের জমসেদ আলীর ছেলে আবুল হোসেন ওরফে আবুল হোসাইন (২৫), খালপাড় তালবাড়ি গ্রামের আব্দুর রবের ছেলে ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার বীরেন্দ্র নগর বাগলী গ্রামের মো. আমির উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (২৫), কানাইঘাট থানার পূর্ব ফালজুড় গ্রামের হাফিজ মঈনউদ্দিনের ছেলে মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন (২৪) এবং ফালজুড় গ্রামের জোয়ায়াদুর রহমানের ছেলে আবুল খায়ের রশিদ আহম্মদ (২৪)।

তাদের মধ্যে মান্নান ইয়াইয়া ও আবুল খায়ের কারাগারে আছে বাকিরা পলাতক।

উগ্রপন্থি ব্লগার শফিউর রহমান ফারাবীসহ আরো ১১ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও ‘অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় অভিযোগপত্রে তাদের অব্যাহতি দেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

এ দশ জন হলো- ব্রাহ্মণবাড়িয়ার কালীশ্রী পাড়ার ফেরদৌস-উর-রহমানের ছেলে শফিউর রহমান ফারাবী (৩০); দৈনিক সবুজ সিলেটের আলোকচিত্রী মো. ইদ্রিছ আলী (২৪), কানাইঘাট থানার পূর্ব ফালজুড় গ্রামের হাফিজ মঈনউদ্দিনের ছেলে মোহাইমিন নোমান (১৯), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রমনপুর জমাদার বাড়ির মোহাম্মদ আলীর ছেলে সাদেক আলী মিঠু (২৮), যশোর জেলার কোতোয়ালি থানার এসএমএ করিম রোডের এ এফ রশিদুর রহমানের ছেলে মো. তৌহিদুর রহমান গামা (৫৯), ঢাকার মিরপুরের জব্বার মল্লিকের ছেলে আমিনুল মল্লিক (৩৫), যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলার মইনউদ্দিনের ছেলে জাকিরুল্লাহ হাসান (১৯), পল্লবীর বাউনিয়াবাদ কলোনী ব্লিডিংয়ের তাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম আরফান মুসফিক (২০), বাগেরহাটের গোয়াখালি গ্রামের রেজাউল কবির বিশ্বাসের ছেলে জুলহাস বিশ্বাস (২৪), নওগাঁ জেলার মহাদেবপুরের ডা. আনোয়ারুল ইসলামের ছেলে জাফরান হাসান (২০) এবং বরগুনার হেউলিবুনিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুল বাশার (৪০)।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ