বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষী কমডোর গোলাম রব্বানী হত্যা মামলার নথি ও হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি চট্টগ্রাম আদালতে পৌঁছেছে।
গত বৃহস্পতিবার বিকেলে এ মামলার নথি চট্টগ্রাম আদালতে পৌঁছায়— তবে সাপ্তাহিক ছুটির পর বোরবার বিষয়টি জানতে পারেন চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আইয়ুব খান।
আগামী দুই থেকে এক দিনের মধ্যেই নথি খোলা হবে জানান এই আইনজীবী। এরপরই বিচারিক কার্যক্রম শুরু হবে।
গত ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মেহাম্মদ আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মামলার রায় ঘোষণার পর গত ৫ অক্টোবর পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
ওইবছরের ১১ এপ্রিল মাইক্রোবাসে করে কর্মস্থলে যাবার সময় দৃর্বৃত্তদের গুলিতে আহত হন চট্টগ্রামের কেইপিজেডর তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক কমডোর গোলাম রব্বানী। ১৩ দিন পর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।