আদালত

টাকা আত্মসাত: অগ্রণী ব্যাংকের সাবেক ৬ কর্মকর্তা কারাগারে

আদালত
আদালত

গ্রাহকদের ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার অগ্রণী ব্যাংকের পাবনার পাকশী শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৬ কর্মকর্তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের সোপর্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

দুদকের পাবনা আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত অগ্রণী ব্যাংকের পাকশী শাখায় কর্মরত সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম, ব্যবস্থাপক আফসার আলী, মোশাররফ হোসেন, কায়সার আলী এবং একই শাখার ক্যাশিয়ার নুরুল ইসলাম ও রমজান আলী যোগসাজশ করে ভুয়া বিল, ভাউচার তৈরি করে গ্রাহকের ৯৩ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ নিয়ে দুদকের করা মামলার সত্যতা পেলে বুধবার সন্ধ্যায় ৫ জনকে ও বৃহস্পতিবার সকালে একজনকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ