নারায়ণগঞ্জে লাঞ্ছনার শিকার শিক্ষক শ্যামল কান্তি ভক্তের সাক্ষ্য নিচ্ছে বিচার বিভাগীয় তদন্ত দল। মঙ্গলবার সকালে ঢাকা সিএমএম কোর্টের বিচারক হাফিজুর রহমানের নের্তৃত্বে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এর আগে সোমবার তদন্ত দলটি নারায়ণগঞ্জ পৌছে শ্যামল কান্তির বিরুদ্ধে অভিযোগকারী শিক্ষার্থী রিফাত হাসানকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্তকাজ শুরু করে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গত ১৩ মে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠ-বস করানো হয়। ঘটনার সঙ্গে স্থানীয় সাংসদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: