আদালত

তাবেলা হত্যা মামলার অভিযোগ গঠন

তাবেলা সিজার
তাবেলা সিজার

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা মামলার অভিযোগ গঠন করে মঙ্গলবার বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দিয়েছেন।

বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় ২৪ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার সাংবাদিকদের বলেন, আদেশের সময় সাত আসামির মধ্যে কারাগারে থাকা পাঁচ জন হাজির ছিল। বাকি দুজন পলাতক রয়েছেন।

এ মামলার প্রধান আসামি কাইয়ুমের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, অভিযোগ গঠনের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন তারা।

গত ২৮ জুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) গোলাম রাব্বানী হাকিম আদালতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

গ্রেপ্তার পাঁচ জন ছাড়া বাকি দুই আসামি হলেন- বিএনপি নেতা কাইয়ুম এবং মুহাম্মদ সোহেল ওরফে ভাঙ্গারি সোহেল।

মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ২৪ আগস্ট মামলাটি আমলে নিয়ে পলাতক দুই আসামি কাইয়ুম ও সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ, গতবছর ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালীয় নাগরিক তাভেল্লাকে (৫১) গুলি করে হত্যা করা হয়। তারপর ২৬ অক্টোবর ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের ভাই আব্দুল মতিন, তামজিদ আহম্মেদ রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাকতি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগ্নে রাসেল ও সাখাওয়াত হোসেন ওরফে শরীফকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যেয় ভাগ্নে রাসেল, চাকতি রাসেল, শরীফ ও রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ