আদালত

না’গঞ্জ ৭ খুন: যুক্তি-তর্কের পরবর্তী তারিখ ২১ নভেম্বর

না’গঞ্জ ৭ খুন
না’গঞ্জ ৭ খুন

নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় দায়ের দুটি মামলায় আরো ১৯ আসামির বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণে আনীত অভিযোগ আদালতে পড়ে শোনানো হয়। যুক্তি-তর্কের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ২১ নভেম্বর।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের পক্ষে পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী অভিযোগ পড়ে শুনান।

এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষ্য-প্রমাণে পাওয়া অভিযোগ পড়ে শোনানোর পরে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এদের মধ্যে ৫ আসামি আদালতে লিখিত বক্তব্য দিয়েছেন।

মামলাদুটিতে যুক্তিতর্কের পরবর্তী তারিখ আগামী ২১ নভেম্বর ধার্য করা হয়েছে।

এর আগে গত ২৪ অক্টোবর নূর হোসেন ও র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ৪ জনের অভিযোগ পড়ে শোনানো হলে আদালতের কাছে তারাও নিজেদের নির্দোষ দাবি করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে লামাপাড়া থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ