সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় করা বিস্ফোরক মামলায় সিলেটের বরখাস্তকৃত মেয়র আরিফুল হকের জামিন আবেদন নাকচ করেছেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।
সোমবার দুপুরে আরিফুল হকের অনুপস্থিতিতে তার আইনজীবী মঞ্জুর উদ্দিন শাহিন তার পক্ষে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক মোহাম্মদ আতাবুল্লা আরিফুল হকের জামিন নামঞ্জুর করেন।
জেলার সরকারি কৌসুলী জানিয়েছেন, বিস্ফোরক মামলাটি গত ২০ সেপ্টেম্বর সিলেট জেলা আদালতে স্থানান্তর করা হয়। তবে প্রজ্ঞাপন সংক্রান্ত আইনি জটিলতায় নথিভুক্ত না হয়ে মামলাটি ১৭ অক্টোবর হবিগঞ্জের আদালতে ফেরত আসে।
এ মামলার পরবর্তী তারিখ ৮ নভেম্বর ধার্য করা হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: