আদালত

কিবরিয়া হত্যা মামলা: বরখাস্তকৃত মেয়র গউছের জামিন নামঞ্জুর

জি কে গউছ
জি কে গউছ

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যায় বিস্ফোরক মামলায় হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার হবিগঞ্জের জেলা ও দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. আতাবুল্লাহ এ আদেশ দিয়েছেন।

এ মামলায় জি কে গউছের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মো. আব্দুল হাই। আর জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল হক চৌধুরী।

গতকাল একই মামলায় সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনও নামঞ্জুর হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর মামলাটি বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইবুলনালে স্থানান্তরিত করা হয়। তবে পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য মামলাটি গত ২৭ অক্টোবর পুনরায় হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ফেরত পাঠানো হয়েছে।

উল্লেখ, ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটি বর্তমানে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। উভয় মামলায় আসামি ৩২ জন।

এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জে সাময়িক বরখাস্তকৃত মেয়র জি কে গউছসহ কারাগারে আটক আছেন ১৬ জন। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ পলাতক আছেন ৮ জন এবং উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম আব্দুল কাইয়ুমসহ ৮ জন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ