শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহানকে বেকসুর খালাস দিয়েছে ট্রাইব্যুনাল।
রোববার ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ঈসমাঈল এ রায় দেন।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে গত বছরের ৬ সেপ্টেম্বর শাহাদাত হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক।
এরপর ৩ অক্টোবর শাহাদাতের স্ত্রীকে মালিবাগে তার বাবার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। দুই দিন পর ৫ অক্টোবর আদালতে আত্মসমপর্ণ করলে শাহাদাতকেও কারাগারে পাঠানো হয়।
পরে শাহাদাতকে রিমান্ডে নেয় পুলিশ— ২৯ ডিসেম্বর পুলিশ অভিযোগপত্র দেয়ার পর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তা গ্রহণ করে আদালাত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: