আদালত

স্কুল কমিটির নেতৃত্বে সাংসদ নয়, রায় বহাল

আদালত
আদালত

বেসরকারি স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদে সভাপতি পদে সাংসদদের মনোনীত হওয়ার সুযোগ বন্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেয়।

এর ফলে স্থানীয় সংসদ সদস্যরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে সভাপতি মনোনীত হওয়া ও বিশেষ কমিটি গঠন করতে পারবেন না।

বেসরকারি স্কুল ও কলেজে ব্যবস্থাপনা কমিটিতে সাংসদদের সভাপতি মনোনীত হওয়ার বিধান অবৈধ ঘোষণা করে গত ১ জুন রায় দেয় হাইকোর্ট।

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আলাদা দুটি লিভ টু আপিল করে। হাইকোর্টের দেয়া রায়ই বহাল রেখেছে আপিল বিভাগ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ