আদালত

আদালত অবমাননা: ৪ ওসির বিরুদ্ধে হাইকোর্টের রুল

আদালত
আদালত

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় ৪ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট।

আদালত অবমাননার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সোমবার সকালে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদালত অবমাননার আবেদনে শুনানি নিয়ে এ রুল দেন।

বংশাল থানার ওসি নূর ই আলম সিদ্দিকী, কোতোয়ালি থানার ওসি আবুল হাসান, সূত্রাপুর থানার ওসি আশরাফ উদ্দিন ও শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিকের প্রতি এই রুল দেন হাইকোর্ট। রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরশেদ বলেন, ৪ পুলিশ কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

৪ বছর আগে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ বিষয়ে নির্দেশনাসহ রুল দেন।

২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া আদেশে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এলাকা অবৈধ দখলমুক্ত করতে নির্দেশ দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ