আদালত

খাদিজার মামলায় আদালতে অভিযোগপত্র

খাদিজার মামলায় আদালতে অভিযোগপত্র
খাদিজার মামলায় আদালতে অভিযোগপত্র

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহপরাণ থানার উপ-পরিদর্শক হারুন -উর-রশীদ।

আগামী ১৫ নভেম্বর অভিযোগপত্রের উপর শুনানী অনুষ্ঠিত হবে। অভিযোগপত্রে ৩৬ জনকে সাক্ষী রাখা হয়েছে।

গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে খাদিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরদিন খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে থানায় মামলা করেন।

পরে ৫ অক্টোবর বদরুল ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ