অন্তত আড়াই হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার পর র জামিন পাবেন ডেসটিনি গ্রুপের দুই শীর্ষ কর্মকর্তা— ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়েছে।
ডেসটিনির এ দুই কর্মকর্তার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দিয়েছে।
আদেশে বলা হয়েছে, ডেসটিনির ট্রি প্লান্টেশন প্রকল্পের ৩৫ লাখ গাছ বিক্রি করে ২ হাজার ৮০০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। আর এই অর্থ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছেছে কি-না আদালতে জানাতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত।
তবে গাছ বিক্রি করে তারা যদি ২ হাজার ৮০০ কোটি টাকা সংগ্রহ করতে না পারে তবে সেক্ষেত্রে কমপক্ষে ২ হাজার ৫০০ কোটি টাকা জমা দিতেই হবে এরপরই তারা জামিনে মুক্তি পাবেন।
আদালতে ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।