আদালত

সাঁওতালদের দড়ি বাঁধা-হাতকড়া খুলে চিকিৎসার নির্দেশ

সাঁওতালদের দড়ি বেঁধে-হাতকড়া পরিয়ে চিকিৎসায় হাইকোর্টে রিট
সাঁওতালদের দড়ি বেঁধে-হাতকড়া পরিয়ে চিকিৎসায় হাইকোর্টে রিট

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত সাঁওতালদের কোমরে দড়ি ও হাতকড়া খুলে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে রংপুর রেঞ্জের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও গাইবান্ধা পুলিশ সুপারের প্রতি ওই নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ১৬ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

রুলে চিকিৎসাধীন অবস্থায় হাতকড়া পরানো কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, রংপুর রেঞ্জের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও গাইবান্ধা পুলিশ সুপার—এই পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চিনিকলকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত সাঁওতালদের কোমরে দড়ি বেঁধে ও হাতকড়া পরিয়ে চিকিৎসা চলায় গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার পর সোমবার হাইকোর্টের সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

সকালে চিকিৎসাধীন সাঁওতালদের হাতকড়া খুলে দিতে নির্দেশনা চাওয়া হয়েছে ওই আবেদনে।

জ্যোতির্ময় বড়ুয়া বলেন, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে এ আবেদনের শুনানি হবে।

এদিকে, পুলিশ প্রশাসন গাইবান্ধার সাঁওতাল পল্লীতে কোনো হামলা করেনি উল্টো তারাই পুলিশ এবং রংপুর চিনিকলের শ্রমিকদের ওপর হামলা করেছে। সকালে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছে শিল্পমন্ত্রণালয়।

এর পেছনে ইন্দনদাতা প্রভাবশালী মহলকেও চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে শিল্প সচিব সচিব মোশাররফ হোসেন ভূইয়া দাবি করেন, রংপুর চিনি কলের জায়গার ওপর সাঁওতালরা অবৈধভাবে অস্থায়ী বসতি স্থাপন করেছিল। পুলিশ প্রশাসন তা দখলমুক্ত করেছে। আর সেখানে কোনো নিরাপত্তাহীনতা নেই বলেও দাবি তার।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে চিনিকল শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে গুলি চালায় পুলিশ। এতে ২ সাঁওতাল নিহত হন, আহত হন অনেকে।

রোববার সংবাদ মাধ্যনমে ওই ঘটনায় আহত তিন তিন সাঁওতালকে হাসপাতালেও হাতকড়া পরিয়ে রাখার খবর আসে। এ বিষয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন রিট আবেদনের সঙ্গে যুক্ত করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

প্রতিবেদনে বলা হয়, গুলিতে আহত চরণ সরেন ও বিমল কিসকোকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং দ্বিজেন টুডুকে ঢাকার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশি পাহারা থাকার পরও কোমরে দড়ি ও হাতকড়া পরিয়ে রাখা হয়েছে তিন জনকেই।

এ সাঁওতালদের অভিযোগ পুলিশের সহায়তায় বাবা-দাদার ভিটা থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। ঘরের মালামাল বের করতে না দিয়ে লুটপাট চালিয়ে আগুন দেয়া হয়েছে ঘরে। প্রতিবাদ করায় পুলিশ চালিয়েছে গুলি।

চিনিকলের জন্যয় অধিগ্রহণ করা ওই জমিতে কয়েকশ ঘর তুলে সাঁওতালরা বসবাস করে আসছিল কয়েক বছর ধরে। চিনিকল কর্তৃপক্ষ ওই জমি উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের সময় সাঁওতালদের বাড়িঘরে লুটপাট হয়। একচালা ঘরগুলো পুড়িয়ে দেয়ার পর চিনিকল কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে মাটি সমান করে দেয়।

গুলির কারণ জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার সাংবাদিকদের বলেন, ঘটনার দিন সেখানে পাঁচ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। তাদের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করা হয়।

তারা হলেন- গোবিন্দগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নান, পলাশবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ আলী, জেলা ম্যাজিস্ট্রেট রাফিউল ইসলাম ও মেজবাহ উদ্দিন।

ইউএনও হান্নান বলেন, ‘পরিস্থিতি বিবেচনায়’ ওইদিন গুলির নির্দেশ দেয়া হয়েছিল।

সাঁওতাল ও বাঙালিদের ১৮টি গ্রামের ১ হাজার ৮৪০ দশমিক ৩০ একর জমি ১৯৬২ সালে অধিগ্রহণ করে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য সাহেবগঞ্জ ইক্ষু খামার গড়ে তুলেছিল।

গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ওই অধিগ্রহণ চুক্তির ৫ নম্বর শর্তে উল্লেখ আছে, যে কারণে ওইসব জমি অধিগ্রহণ করা হলেও কখনও যদি ওই কাজে জমি ব্যবহার করা না হয়, তাহলে অধিগ্রহণকৃত জমি সরকারের কাছে ফেরত যাবে। পরবর্তীতে সরকার এসব জমি আগের মালিকের কাছে ফেরত দেবে।

রিটে এ আইনজীবী বলেন, আমরা এর আগে এসে দেখে গেছি, এসব জমিতে মিলের জন্য ইক্ষু চাষ না করে ধান ও তামাক চাষ চলছে। গাইবান্ধা জেলা প্রশাসকও এ ধরনের একটি তদন্ত রিপোর্ট প্রদান করেছে। মিল তার চুক্তি ভঙ্গ করেছে।

এ ঘঠনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর গুলিবর্ষণের দেশজুড়ে সমালোচনা চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ