মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের আব্দুল আজিজসহ তিন রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তাদের বিরুদ্ধে হত্যা, গণগত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনসহ ৫ অভিযোগ আনা হয়েছে।
এদিকে, জামাতের নতুন আমির মকবুল আহমাদের মানবতাবিরোধী অপরাধের যে প্রাথমিক অনুসন্ধান চলছে তাতে কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলে আবারো জানিয়েছেন তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আব্দুল আজিজ, আব্দুল মতিন ও আব্দুল মান্নান ভারতের গিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময়ে দেশে ফিরে এসে মৌলিভীবাজারে রাজাকার বাহিনীতে যোগ দেয়।
তাদের বিরুদ্ধে হত্যা, গণগত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন ও লুণ্ঠনসহ ৫ অভিযোগ আনা হয়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্তের ন কথা জানান তদন্ত কর্মকর্তা সানাউল হক।
জামাতের নতুন আমির মকবুল আহমাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক অনুসন্ধান কি পর্যায়ে আছে জানতে চাইলে এতে বেশ অগ্রগতি হয়েছে বলে জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।