আদালত

মুফতি হান্নানের আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশ

মুফতি হান্নানের আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশ
মুফতি হান্নানের আপিলের সারসংক্ষেপ জমার নির্দেশ

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিন জন মৃত্যুর ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে মুফতি আবদুল হান্নানসহ দুই আসামির করা আপিলের সারসংক্ষেপ আগামী দুই সপ্তাহের মধ্যে দাখিলে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দিয়েছে।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে ওইসময়ের মধ্যে সংক্ষিপ্তসার জমা দিতে বলেছে।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা আর আসামিপক্ষে ছিলেন ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ শামসুল আলম।

হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান ও হুজির সিলেট অঞ্চলের সংগঠক শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল আপিল করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ আলী বলেন, দুই পক্ষকেই দুই সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা নির্দেশ দিয়েছে অন্যথায় সংক্ষিপ্তসার ছাড়াই শুনানি হবে।

উল্লেখ, ২০০৪ সালের ২১ মে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান। সেখানে দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় প্রধান ফটকের কাছে তাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তিন জন নিহত হন। আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হাই খানসহ প্রায় ৭০ জন আহত হন।

চলতি বছরের ২৮ এপ্রিল এ মামলায় জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নান মুন্সিসহ তিন জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। রাষ্ট্রপক্ষ জানায়, আপিল না করলে ওই তিন জঙ্গির ফাঁসি কার্যকরে কোনো বাধা নেই। তবে গত ১৩ জুলাই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেন মুফতি আবদুল হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেন ‘অ্যাডভোকেট অন রেকর্ড’ শামসুল আলম।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ