দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন কক্সবাজার-৪ আসনের সাংসদ আব্দুর রহমান বদি।
১০ নভেম্বর আপিলটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা হয়েছে বলে জানিয়েছেন বদির আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা।
সম্পদের তথ্য গোপন করার দায়ে গত ২ নভেম্বর সাংসদ আবদুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত।
তবে দুদকের করা এই মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়। আদালতের রায়ে বদিকে ১০ লাখ টাকা জরিমানাও করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
২০১৪ সালে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে দুদক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: