আদালত

খাদিজা হত্যাচেষ্টা: বদরুলের শুনানি ২৯ নভেম্বর

খাদিজা হত্যাচেষ্টা: বদরুলের শুনানি ২৯ নভেম্বর
খাদিজা হত্যাচেষ্টা: বদরুলের শুনানি ২৯ নভেম্বর

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমের অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।

মঙ্গলবার সিলেট মহানগর হাকিম আদালত অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ২৯ নভেম্বর শুনানির দিন ঠিক করেছে।

গত ২৩ অক্টোবর আদালত এ মামলার পরবর্তী শুনানি ১৫ নভেম্বর দিন ঠিক করে হাজিরা শেষে বদরুলকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেয়।

ওই দিন খাদিজাকে কোপানোর ওই মামলায় অভিযোগপত্র স্বল্পতম সময়ের মধ্যে দাখিল করা হবে বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।

গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে খাদিজার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৮।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ