আদালত

সাংসদ বদির খালাসের বিরুদ্ধে দুদকের আপিল

আবদুর রহমান বদি
আবদুর রহমান বদি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদিকে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার আপিল করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিলে খালাসের রায় বাতিল চাওয়া হয়েছে। সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও সাংসদ বদিকে খালাস দেয়া আইনসম্মত হয়নি।

দুদকের মামলায় ২ নভেম্বর সম্পদের তথ্য গোপনের দায়ে বদিকে তিন বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ডাদেশও দেয়া হয়। রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে তাকে খালাস দেয়া হয়।

সাজার রায়ের বিরুদ্ধে ১০ নভেম্বর হাইকোর্টে আপিল করেন বদি। পাশাপাশি জামিনের আবেদন জানান। এর ওপর গতকাল বুধবার হাইকোর্টে শুনানি হয়।

বদির করা আপিল শুনানির জন্য গ্রহণ করেন বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চ। বদিকে ছয় মাসের জামিন দিয়েছে আদালত। একইসঙ্গে তার বিরুদ্ধে ১০ লাখ টাকা অর্থদণ্ডাদেশ স্থগিত করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ