আদালত

মান্নার জামিন বিষয়ে আপিলের শুনানি ২৭ নভেম্বর

মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

রাষ্ট্রদ্রোহ ও সেনা উসকানির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানির জন্য আগামী ২৭ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ এ দিন ধার্য করেছেন।

আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১০ নভেম্বর সেনা বিদ্রোহে উসকানির মামলায় মান্নাকে জামিন দেয় হাইকোর্ট। এ জামিন আদেশের বিরুদ্ধেও আপিল করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় গত ৩০ আগস্ট হাইকোর্ট মান্নাকে জামিন দিয়েছিলেন।

এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগ ওই জামিন স্থগিত করেন। পাশাপাশি নিয়মিত লিভ টু আপিল করতে বলেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিষয়টি শুনানির জন্য আসে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গে টেলিফোন কথোপকথন করেন মান্না। ওই কথোপকথনের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে একই বছরের ২৪ ফেব্রুয়ারি ও ৫ মার্চ মান্নার বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এ দুটি মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন করলে তা নাকচ করে মান্নাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এরপর উচ্চ আদালতে জামিন আবেদন করেন মান্না। ওই বছরের ২১ মার্চ আদালত শুনানি শেষে একটি রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে জামিন আদেশ দেয় আদালত।

তবে তার বিরুদ্ধে সেনা বিদ্রোহের উসকানির আরও একটি মামলা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ