আদালত

মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদে নিয়ে হাইকোর্টের রুল

 মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদে নিয়ে হাইকোর্টের রুল
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদে নিয়ে হাইকোর্টের রুল

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক কোন কর্তৃত্ববলে ওই পদে আছেন তা জানতে চেয়ে রুল করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে

এ রুল দিয়েছে।

চার সপ্তাহের মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ৯ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনূচ আলী আকন্দ।

রিটের পক্ষে তিনি নিজে শুনানিতে অংশ নেন আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রিট আবেদনকারীর যুক্তি, জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান রিয়াজুল হক এর আগে দুই দফায় কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান।

উল্লেখ, গত ২০১০ সালের ২২ জুন থেকে ২০১৩ সালের ২২ জুন পর্যন্ত প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় ২০১৩ সালের ২২ জুন ২০১৩ থেকে ২০১৬ সালের ২২ জুন পর্যন্ত এ মেয়াদ ছিল।

জাতীয় মানবাধিকার কমিশন আইনের ২(এইচ)৬(৩) ধারা অনুযায়ী, দুবারের বেশি নিয়োগ হলে তা অবৈধ। ৬–এর ৩ ধারা অনুসারে, কমিশনের চেয়ারম্যান, মেম্বার প্রতি মেয়াদে তিন বছরের জন্য নিয়োগ পাবেন; তবে দুই মেয়াদের বেশি নিয়োগ দেয়া যাবে না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ